ads

বুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে কৃষক আহত

খবর টি পড়েছেন : ২০৭
ঝিনাইগাতীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে কৃষক আহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে নারী উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (৫০) নামে এক কৃষক গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গৌরিপুর ইউনিয়নের ধরাপানি গ্রামে। আহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিল্লাল হোসেনের ছোট ভাইয়ের স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া বাচ্চাদের জন্য প্রতিদিন খাবার পৌঁছে দেন। কিন্তু পথে ওই গৃহবধূকে মাঝে মধ্যেই উত্যক্ত করতো পার্শ্ববর্তী গজারীকুড়া গ্রামের হারেজ আলীর ছেলে মিষ্টার আলী (২৮)। এ নিয়ে গত প্রায় ১৫ দিন পুর্বে বিল্লাল হোসেন মাদ্রাসা কমিটি ও মিষ্টার আলীর অভিভাবকদের নিকট অভিযোগ করেন। এসময় মাদ্রাসা কমিটির লোকজন মিষ্টার আলীকে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। এ আক্রোশে মিষ্টার আলী মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ৩/৪ জন সহযোগীকে নিয়ে ধরাপানি রাস্তায় উৎ পেতে বসে থাকে। বিল্লাল হোসেন পার্শ্ববর্তী নন্নীবাজার থেকে বাড়ি ফেরার পথে মাষ্টার আলী ও তার সহযোগীরা তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করলে সে গুরুতর ভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে বিল্লাল হোসেনের ছোট ভাই নুরুল আমীন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করে ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা :… পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপণী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads