ads

মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আল জাজিরার তথ্য বাস্তবভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪১
আল জাজিরার তথ্য বাস্তবভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে, তা বাস্তবভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল-জাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র, প্রথমদিনই বলেছি। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে। আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়। আল-জাজিরার ওই প্রতিবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপনে ফোনে কে কি বলল, তা প্রচার করে দেওয়া সাংবাদিকতার কাজ নয়।
তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশ এ সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আল-জাজিরা যা প্রকাশ করেছে-তা এদেশের জনগণ বিশ্বাস করে না।
কেন এই অপপ্রচার জানতে চাইলে তিনি বলেন, আপনারা আগে থেকেই দেখেছেন, আমাদের দেশে নানা ধরনের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এখানেও এ ধরনের একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল।
আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস, অনেক কিছু তাকে দেখতে হয়েছে। এই জায়গাটিতেও নতুন আরেকটি ষড়যন্ত্র…মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সেজন্যই এই প্রচেষ্টা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ ৯২ ভাগ শেষ… পরবর্তী সংবাদ অভিজিৎ হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads