ads

শুক্রবার , ২৯ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

খবর টি পড়েছেন : ১৩৪
১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোভিড-১৯ মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে (কওমি মাদ্রাসা ছাড়া) চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল, যা এখন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। ছুটি চলাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। এর আগে গত ২২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এরপর গত ২৪ জানুয়ারি সংসদে শিক্ষামন্ত্রী জানান, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

ওইদিন শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে পরিকল্পনাও তুলে ধরেন। তিনি জানান, প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে গিয়ে পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে।
এরই মাঝে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি বাড়ানোর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তৃতীয় ধাপে ভাসানচর পৌঁছেছে ১৭৭৮ রোহিঙ্গা পরবর্তী সংবাদ ময়মনসিংহে হামলায় দুই সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads