ads

বুধবার , ২৭ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৩৯
করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল প্রত্যাশিত এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইন ‘সুরক্ষা প্ল্যাটফর্ম’ খুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

টিকাদান কার্যক্রম উদ্বোধনের পর প্রথম পর্যায়ে নির্বাচিত ১০০ জনকে পাঁচটি হাসপাতালে টিকা দেওয়া হবে বলে জানা গেছে। প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন সেবিকা বা নার্স। প্রধানমন্ত্রী প্রথম টিকা দেওয়ার দৃশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করেন। দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
ঔষধ প্রশাসন অধিদপ্তর ভারত থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকার অনুমোদন দিয়েছে মঙ্গলবার। দেশব্যাপী টিকা দেওয়ার জন্যও বিস্তারিত পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই যে কোনো দিন এইচএসসির ফল… পরবর্তী সংবাদ চট্টগ্রাম সিটিতে ৩ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads