ads

শনিবার , ২৩ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি

খবর টি পড়েছেন : ১৭৪
দেশে করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে আগামী ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হবে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে প্রথম টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিকভাবে টিকাদান কর্মসূচির কাজ শুরু হবে। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ জানুয়ারি শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান এ তথ্য দেন। তিনি জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে।

Shamol Bangla Ads

এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে টিকা বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব আব্দুল মানান বলেন, কুর্মিটোলা হাসপাতালে ২৭ বা ২৮ জানুয়ারি ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে।
এর আগে বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছে ভারতের দেওয়া উপহারের ২০ লাখ ডোজ করোনাভাইরাস টিকা। ১৬৭টি বক্সে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট এ দিন বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সেই টিকা দিয়েই এ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের মোবাইল অপারেটরদের সেবার মান যাচাই শুরু পরবর্তী সংবাদ মাথা গোঁজার ঠাঁই পেলো প্রায় ৭০ হাজার গৃহহীন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads