ads

বৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনা অনুমতিতে ছবি তোলায় অনুশকার হুঁশিয়ারি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা। স্বামী বিরাট কোহলির সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি বিনা অনুমতিতে তোলা হয়েছে। তাতেই ক্ষিপ্ত তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে অনুশকা লিখেছেন, ‘বারবার বলা সত্ত্বেও এই ফটোগ্রাফার এবং পাবলিকেশন আমাদের ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ করে চলেছে। এখনই বন্ধ করুন এসব!’

Shamol Bangla Ads

নতুন বছরের শুরুতেই প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন আনুশকা-বিরাট। গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আসার কথা জানান দুই তারকা। তারপর অবশ্য বাড়িতে বসে থাকেননি অনুশকা। স্বামী বিরাটকে সঙ্গ দিয়েছিলেন দুবাইয়ের আইপিএলের আসরে। অস্ট্রেলিয়া সফরে অবশ্য অনুশকাকে নিয়ে যেতে পারেননি বিরাট। নিরাপত্তার খাতিরে মুম্বাইয়ে ছিলেন আনুশকা।
আর কয়েকদিনের মধ্যেই বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি-অনুশকা শর্মা। জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্কা-বিরাট সুখবর দিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যায়। তার আগেই এবার স্ত্রীকে নিয়ে ক্লিনিকে হাজির হন বিরাট কোহলি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!