ads

মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্বকের যত্নে গোলাপজল

খবর টি পড়েছেন : ৫৩৬
ত্বকের যত্নে গোলাপজল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং জরুরি। ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে গোলাপজল ভীষণ ভাবে সাহায্য করে। এর ‘অ্যাসট্রিনজেন্ট’ উপাদান রোমকূপে ঢুকে থাকা তেল ও ময়লা বার করে আনে। নিয়মিত গোলাপজলের ব্যবহার ত্বকে তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। ফলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণের মতো সমস্যা কম হয়। এ কারণে রাসায়নিক উপাদান মিশ্রিত টোনারের চেয়ে গোলাপজল অনেক বেশি উপকারী।

Shamol Bangla Ads

ত্বকে গোপাপজল ব্যবহারে যেসব উপকারিতা পাওয়া যায়-

২.গোলাপজলে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের অনেক ক্ষত এবং সেই ক্ষত থেকে তৈরি হওয়া দাগ মিলিয়ে দিতে পারে। গোলাপজলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের প্রতিটি কোষ সজীব রাখে। ফলে ত্বক থাকে ঝলমলে।

Shamol Bangla Ads

৩. অনেকেরই চোখের নীচে একটা ফোলাভাব লক্ষ করা যায়। যে হেতু ওই অংশের ত্বক খুব পাতলা হয়, তাই ওই অংশ ফুলে গেলে তা সহজেই বোঝা যায়। এ ক্ষেত্রে গোলাপজল চোখের নীচে লাগাতে পারেন। যদি ক্লান্তি বা কম ঘুমের কারণে চোখের নীচের অংশ ফোলা লাগে, তা হলে গোলাপজলের বোতল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

৪. ‘মেকআপ রিমুভার’ হিসেবেও গোলাপজল বেশ কার্যকর। ত্বক শুষ্ক বা তৈলাক্ত যেমনই হোক, ত্বকের প্রতি রুক্ষ না হয়ে, এটি মেকআপ তুলে দেবে। এক চামচ নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে দু’টেব্‌ল চামচ গোলাপজল মিশিয়ে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করুন। যত চড়া মেকআপই হোক উঠে যাবে। আই মেকআপ তোলার জন্যও এটি উপকারী।

৫).শরৎ কিংবা শীত, যে কোনও ঋতুতেই গোলাপজল ব্যবহার করতে পারেন। মুখ শুকনো লাগুক বা ঘামে ভেজা হোক মুখে একটু গোলাপজল স্প্রে করে নিলেই ত্বক সজীব থাকবে। গোলাপজলে অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান থাকায় এটি ত্বকের বার্ধক্য রোধ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিদিন বেদানা খাওয়ার উপকারিতা পরবর্তী সংবাদ শীতের আগেই খুশকির সমস্যা দূর করতে যা করবেন