ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ কোরবান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার পরিতোষ রেমা, ওয়ার্ল্ড ভিশনের দূর্যোগ ব্যবস্থাপনা অফিসার কৌশিক রাহাত প্রমুখ। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




