টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদে নির্বাচনে গতকাল রবিবার ছিলো মনোনয়ন পত্র জমার শেষ দিন। সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত এক টানা মনোনয়ন পত্র জমা পড়ে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। প্রার্থীরা বিপুল পরিমান সমর্থক নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। চেয়ারম্যান পদে যারা প্রার্থী তারা হলো,উপজেলা আ.লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার (সরকারী দলের মনোনয়ন) ও বিদ্রোহী প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী,বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার ও বিদ্রোহী প্রার্থী বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সতন্ত্র প্রার্থী,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ প্রামানিক, তাতীলীগের নেতা সোলায়মান হাসান,কৃষিবিদ এস.এম.এ খালিদ।
ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তারা হলো,আ.লীগ মনোনীত আব্দুল মজিদ তোতা ও বিদ্রোহী প্রার্থী শহিদুর রহমান সিদ্দিকী, বিএনপি মনোনীত নজরুল ইসলাম শোভা, জাপা মনোনীত মনিরুজ্জামান মতিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলো: মনোয়ারা বেগম(আ.লীগ সমর্থীত) সৈয়দা ছালমা খাতুন (আ.লীগ-বিদ্রোহী) হাবিবা হোসেন (বিএনপি সমর্থীত)। মনোনয়ন পত্র জমা নেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহা. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার মো.আবুল বাশার।




