ads

বৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ১০০৭

খবর টি পড়েছেন : ১৯৯
দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ১০০৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৭১৮ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার ওই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি।

Shamol Bangla Ads

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৬৭ শতাংশ। নতুন যে ৩১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী ১০ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৩ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বিচারকদের পূর্ণ কর্মঘণ্টার ব্যবহার চান প্রধান বিচারপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads