ads

বুধবার , ৬ জানুয়ারি ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ফ্রেব্রুয়ারি থেকে সীমিত আকারে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ৬, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৬ জানুয়ারি বুধবার সকালে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। পুরোপুরি খোলার বিষয়ে মার্চে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’

Shamol Bangla Ads

জানা যায়, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বন্ধ ঘোষণা করা হয়। এরপর করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক দফা ছুটি বাড়ানো হয়। এর মধ্যে বাতিল করা হয় এইচএসসি, জেএসসি, পিইসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা। দেশে করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় সর্বশেষ ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছিল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads