ads

বুধবার , ৬ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৫৯
করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোভিড-১৯ এ দেশে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৭৮ জন। ৬ জানয়ারি বুধবার দুপুরে দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৭৮ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২১ রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ গত বছর ৪০৯২টি দুর্ঘটনায় সড়কে ঝরেছে ৪৯৬৯ জনের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads