ads

শুক্রবার , ১ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

খবর টি পড়েছেন : ৪৬০
নরসিংদীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নরসিংদী : নরসিংদীর বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও এক যাত্রী। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বেলাবো থানা, ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত একজনকে আশঙ্কাজনক দ্রুত ঢাকায় পাঠিয়েছেন তারা। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে এখন পর্যন্ত। প্রাইভেটকারের ভেতরে থাকা নিহত এক ব্যক্তির মানিব্যাগে মো. নওয়াব আলী নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

Shamol Bangla Ads

পরিচয়পত্র সূত্রে জানা গেছে, তার বাড়ি গাজীপুর। আইডি কার্ড নং- ৫০৮২৬৮৬৩৪৫। এসময় ওই ব্যক্তির পকেট থেকে আরেকটি পরিচয়পত্র পাওয়া যায়। যেখানে লেখা আছে, এমডি নওয়াব আলী, ঢাকা বিজিং ড্রায়িং অ্যান্ড ওয়িভিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনারেল ম্যানেজার। এর আগে গত ২৮ ডিসেম্বর সোমবার একইস্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার ও ঢাকা থেকে যাওয়া আল মোবারাকার (ঢাকা মেট্রো-ব-১৫-৭২৩৫) মধ্যে সংঘর্ষ লাগে। এতে বাসটি প্রাইভেটকারের উপরে উঠে যায়। প্রাইভেটকারটি মুহূর্তেই দুমড়ে-মুচরে যায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করেছি। এখনও সবার পরিচয় পাওয়া যায়নি। জানার চেষ্টা চলছে। বেলাবো থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ বলেন, দড়িকান্দি এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নওয়াব আলী নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আমরা মরদেহ ও গাড়ি উদ্ধার করে ভৈরব থানাকে দিয়েছি। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী সংবাদ বছরের প্রথম দিন প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে হাতে নতুন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads