ads

বুধবার , ৩০ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সি‌লিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৪

খবর টি পড়েছেন : ১৬২
সিলেটে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সি‌লিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিলেট : সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে ধাক্কায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ চারজন নিহত হয়েছেন। ৩০ ডিসেম্বর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন প্রাইভেটকারের যাত্রী। অপরজন স্থানীয় শিশু। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আগুনে তিন জনের মৃত্যু হয়। এ ছাড়া ঘটনাস্থলের ৩০০ গজ দূরে দাঁড়ানো এক শিশু বিস্ফোরণে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইভেটকার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত শিশুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত এক শিশুও মারা গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব রকম প্রস্তুতি নেব : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads