ads

সোমবার , ২৮ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি : বিপাকে রোগীরা

খবর টি পড়েছেন : ১৯৩
জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি : বিপাকে রোগীরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : চিকিৎসকদের কর্মবিরতির কারণে ২দিন ধরে চিকিৎসা দিচ্ছেন না জামালপুর জেনারেল হাসপাতালসহ ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এতে করে বর্হিবিভাগে সেবা নিতে আসা শতশত মানুষ চিকিৎসা ও ওষুধ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আর চরম বিপাকে পড়েছেন ভর্তি থাকা রোগীরা।

Shamol Bangla Ads

জানা যায়, জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্নদের ওপর পুলিশি নির্যাতন ও মারধরের অভিযোগ এনে দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহার ও শাস্তির দাবিতে জেলার সব সরকারি-বেসরকারি ও ক্লিনিকে কর্মরত চিকিৎসকরা একযোগে শনিবার সন্ধ্যা ৬টা থেকে এই কর্মবিরতি পালন করছেন। এতে জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানকে প্রধান করে গঠিত হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রতিবেদন দেয়নি কমিটি। ফলে চিকিৎসক-পুলিশ দ্বন্দ্বের বিষয়টির ফয়সালা হয়নি।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, বিএমএর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ওই কর্মবিরতি অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে পরবর্তী সংবাদ সাড়ে ৩ মাস পর পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads