ads

সোমবার , ২১ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের সাড়ে ৪ কোটি মানুষের টিকা আসছে মে-জুনের মধ্যে

খবর টি পড়েছেন : ১৫২
দেশের সাড়ে ৪ কোটি মানুষের টিকা আসছে মে-জুনের মধ্যে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী মে থেকে জুনের মধ্যে দেশে সাড়ে চার কোটি মানুষের জন্য টিকা আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২১ ডিসেম্বর সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি টিকা আসবে। পরে আরও টিকা আসবে। মে থেকে জুনের মধ্যে সাড়ে চার কোটি মানুষের জন্য টিকা আসবে। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, টিকা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। ইপিআই দেওয়ার চেইনকে এখানে ব্যাপকভাবে কাজে লাগানো হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ থার্টিফার্স্ট নাইটে বার বন্ধ, করা যাবে না ডিজে… পরবর্তী সংবাদ দেশে ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads