ads

সোমবার , ২১ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি : কাদের

খবর টি পড়েছেন : ২৪৭
ইসিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। ২১ ডিসেম্বর সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

Shamol Bangla Ads

দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকের পছন্দ হয় না- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশ সমৃদ্ধ হলে অর্থনীতির ভীত মজবুত হবে, কিন্তু তাতে অনেকের গায়ে জ্বালা ধরে, তারা আজও সক্রিয় নানান অপকৌশলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের এসকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সকল অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান।
নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির সকল অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে।
তিনি বলেন, বিএনপি ভোটারদের উপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নানান অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মূলত বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের এই চেষ্টা হালে পানি পাবে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। বিএনপি নেতারা তা দেখতে না পেলেও জনগণ ঠিকই দেখতে পাচ্ছে।
গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনে বিএনপির প্রতি তিনি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে- একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অপরদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকটে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের সমূলে উৎপাটন করা হবে :… পরবর্তী সংবাদ থার্টিফার্স্ট নাইটে বার বন্ধ, করা যাবে না ডিজে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads