ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬৪
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। ১৯ ডিসেম্বর শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিং এর সময় শনিবার আনুমানিক সকাল ১০টা ৫০ মিনিটে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়।

Shamol Bangla Ads

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত আগের বোমাগুলোর মতো এ বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে গত ৯ ও ১৪ ডিসেম্বর শাহজালালে আরও দুটি ২৫০ কেজি ওজনের জিপি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রিজভী প্রটোকল ও সৌজন্যের ব্যত্যয় ঘটিয়েছেন : হাফিজ… পরবর্তী সংবাদ এইচএসসিতে অটোপাসের নম্বর নির্ধারণে নীতিমালা তৈরি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads