ads

বৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে : কাদের

খবর টি পড়েছেন : ১৫৭
বিএনপি ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানান। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

Shamol Bangla Ads

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে দেশ-বিদেশে বসে বিএনপি ও তার দোসররা কল্পিত কাহিনী প্রচার করছে।
সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজও নষ্ট করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এদেশের স্বাধীনতা মনেপ্রাণে এখনও মেনে নিতে পারেনি, তাই বিজয়ের মাসেও তারা অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে।
বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
ওবায়দুল কাদের বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনো সাংবিধানিক পথ নেই। বিএনপিকে ভোটের কোকিল অবহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে। তিনি বলেন, কবিরহাট কলেজের একসঙ্গে ৭টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে যা অনেক বড় ঘটনা।
ওবায়দুল কাদের বলেন, নিজ এলাকার জনগণের ভাগ্য উন্নয়ন না করে নিজের ভাগ্য উন্নয়ন করতে চাই না। তিনি জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন বলেও জানান। মন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের আগেই তার এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন। এসময় কবিরহাট প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হানসহ সরকারি- বেসরকারি নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারত আমাদের অকৃত্রিম বন্ধু : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাকে অগ্রাধিকার দিয়েছি…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads