ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সরকার সব পারে, পদ্মা সেতু তার প্রমাণ : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২০৮
শেখ হাসিনার সরকার সব পারে, পদ্মা সেতু তার প্রমাণ : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নিজেদের অর্থে পদ্মা সেতু আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান, এরই নাম আওয়ামী লীগ ও শেখ হাসিনা।

Shamol Bangla Ads

তিনি বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই বিদেশি সাহায্য ছাড়াই আজ পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে প্রমাণ হয়েছে, শেখ হাসিনার সরকার সব পারে। তার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে এগিয়ে চলেছে। ১২ ডিসেম্বর শনিবার সকালে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
বেগম মতিয়া চৌধুরী আরও বলেন, জানিনা বঙ্গবন্ধু কোন আসমানে আছেন? তিনি নিশ্চয়ই দেখছেন তার মেয়ে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু নিয়ে যারা এতদিন মিথ্যাচার করেছেন, তারা এখন কিভাবে এদেশে মুখ দেখাবেন। তাই ষড়যন্ত্রকারীরা সবাই সাবধান হয়ে যান।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, কাজিম উদ্দিন ধনু এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, জুয়েল আরেং এমপি, মনিরা সুলতানা মনি এমপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট কবীর উদ্দিন ভুইয়া, আমিনুল হক শামীম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিববর্ষের বিশেষ ক্রিকেট আয়োজন ॥ ময়মনসিংহে তারকাবহুল এমপিএল… পরবর্তী সংবাদ শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে সরকার প্রস্তুতি নিচ্ছে :…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads