ads

বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ২২৯২

খবর টি পড়েছেন : ১৭২
দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ২২৯২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৪ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৯২ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৮ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৭ লাখ ১৩ হাজার ২০২টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৮২ শতাংশ।

Shamol Bangla Ads

নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১২ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমকি ৩৮ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন : শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads