ads

বুধবার , ২৫ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ৩১৬
দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৭ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৬ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৭৭টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৬ হাজার ১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি।

Shamol Bangla Ads

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৮৪ শতাংশ। নতুন যে ৩৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৮২ জন বা ৭৬ দশমিক ৮ শতাংশ এবং নারী ১ হাজার ৫০৫ জন বা ২৩ দশমিক ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩০২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমকি ২৯ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি ও এইচএসসি পরীক্ষা দু-এক মাস পেছাবে :… পরবর্তী সংবাদ কোভ্যাক্স সুবিধায় ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads