ads

সোমবার , ২৩ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রিল্যান্সাররা ‘ভার্চুয়াল আইডি কার্ড’ পাচ্ছেন বুধবার থেকে

খবর টি পড়েছেন : ২৬৯
ফ্রিল্যান্সাররা ‘ভার্চুয়াল আইডি কার্ড’ পাচ্ছেন বুধবার থেকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের ফ্রিল্যান্সারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আগামী ২৫ নভেম্বর। ওই দিন সন্ধ্যায় শুরু হচ্ছে ফ্রিল্যান্সারদের ‘ভার্চুয়াল আইডি কার্ড’ বিতরণ কার্যক্রম। ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

Shamol Bangla Ads

সোমবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সারদের জন্য ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা। সভায় ওই দিনই শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সারদের মধ্যে ভার্চুয়াল এই কার্ড বিতরণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মাধ্যমে পোর্টাল থেকেই নিজেদের ভার্চুয়াল কার্ড গ্রহণ করতে পারবেন মুক্তপেশাজীবীরা।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিকে পড়ুয়ারা পরের ক্লাসে উঠবে একই রোল নিয়ে পরবর্তী সংবাদ করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads