ads

রবিবার , ২২ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮১
দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জনে। এছাড়া নতুন করে ২ হাজার ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৭০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৪৯ হাজার ৭২টি।

Shamol Bangla Ads

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৮৯ শতাংশ।
নতুন যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ১০ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ০২ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ শুরু ২৯… পরবর্তী সংবাদ ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ ডিসেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads