ads

শুক্রবার , ২০ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ২২৭৫

খবর টি পড়েছেন : ২৩৫
দেশে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ২২৭৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের থাবায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩২২ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে। খবর-বাসস

Shamol Bangla Ads

নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৬৩ জন বা ৭৬ দশমিক ৯২ শতাংশ। এছাড়া নারী ১ হাজার ৪৫৯ জন বা ২৩ দশমিক ০৮ শতাংশ মারা গেছেন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯৫টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬০৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ২৬ লাখ ২২ হাজার ৫৪৯টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৭৩১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮৩ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৯ পরবর্তী সংবাদ আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads