ads

মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবকে হত্যার হুমকিদাতা যুবক আটক

খবর টি পড়েছেন : ৫৭৭
সাকিবকে হত্যার হুমকিদাতা যুবক আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সুনামগঞ্জ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা যুবককে আটক করেছে র‌্যাব। মহসিন তালুকদার নামে ওই যুবক সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব- ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট (‘Mohsin Talukdar’) থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন।

Shamol Bangla Ads

সাকিব সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার হুমকি দেন মহসিন। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। ভিডিওতে মহসিন নিজের পরিচয় দিয়ে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটে ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো ফেসবুক লাইভে হাজির হন মহসিন। এসময় রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান তিনি। মহসিন বলেন, কারো চাপে এই লাইভ ভিডিও করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভে এসেছেন তিনি।
এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, এটি মানহানীকর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। দু:খ প্রকাশ করলেই সবকিছু শেষ হয়ে যায় না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন সিলেট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads