ads

মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

খবর টি পড়েছেন : ১৮১
শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবন প্রেস উইং জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমা রিজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, জাতির পিতা বঙ্গবন্ধুর একমাত্র ভাই বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এর মা এবং সংসদ সদস্য শেখ তন্ময়- এর দাদী শেখ রিজিয়া নাসের- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও দেশ বিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে যে চরম নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয় সেই স্মৃতিচারণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফেরার পর, সব সময় মায়ের ভালবাসা দিয়ে তিনি পাশে থেকে আমাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১৬ নভেম্বর সোমবার রাত ৯টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ রাজিয়া নাসের ইন্তেকাল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাস্ক পরা নিশ্চিতে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ পরবর্তী সংবাদ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads