ads

বুধবার , ১১ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ: কাদের

খবর টি পড়েছেন : ১৭১
বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ: কাদের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধীদল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে, বিএনপি নেতাদের উদ্দেশে এমন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই।
সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধীতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল।
যুক্তরাষ্ট্রের নির্বাচন শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধীদলেরও শেখার অনেক কিছু আছে জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যেই দলগত ভূমিকা জণগণ প্রত্যাশা করে তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে বলেও জানন আওয়ামী লীগের এই নেতা।
বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ দলটি জন্ম থেকে এ পর্যন্ত এ কথায় প্রমাণ করেছে বার বার। মির্জা ফখরুলের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে।

Shamol Bangla Ads

সাম্প্রতিক নানা ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে, সরকার কোন কিছুতেই হস্তক্ষেপ করেনি, বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এ থেকেই প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। তিনি বলেন, বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায় আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে।
দুর্নীতি দমন কমিশনও (দুদক) স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারি দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করছে, শাস্তি হয়েছে। এ থেকে স্পষ্ট যে, দুদকের উপরও সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, নিজেদের ভরাডুবি টের পেয়ে বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, ‘সরকার না কি জণগণের মনের ভাষা বুঝতে পারে না’। শেখ হাসিনার অবস্থান জণগণের মণিকোঠায়। এদেশের রাজনীতিতে ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং জনঘনিষ্ঠ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে বলেই জনগণের মনের ভাষা বুঝতে পারে পক্ষান্তরে বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে পারাতো দূরের কথা, নিজ দলের নেতাকর্মীদেরই মনের ভাষা বুঝতে পারে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ১৬৯৯ পরবর্তী সংবাদ মোটরসাইকেলের নিবন্ধন ফি কমছে

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads