ads

বুধবার , ১১ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এএসপি হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে’

খবর টি পড়েছেন : ১৯৬
‘এএসপি হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড এইড হাসপাতাল কর্তৃপক্ষের নির্যাতনে পুলিশের এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ১১ নভেম্বর বুধবার দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

Shamol Bangla Ads

পুলিশ সদর দপ্তর জানায়, এএসপি শিপন হত্যাকাণ্ডের ঘটনায় আইজিপির নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়।
গত সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-অ্যাডিকশন হাসপাতাল কর্তৃপক্ষের নির্যাতনে মারা যান সেখানে ভর্তি হওয়া পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন। গতকাল মঙ্গলবার ডিএমপির সংবাদ সম্মেলনে ওই মৃত্যুর ঘটনাকে ‘সুস্পষ্ট হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
এরই মধ্যে এই ঘটনায় গ্রেপ্তার ১০ আসামিকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৯ ডিসেম্বর আদালতে এই ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চিকিৎসার নামে নির্যাতনে হত্যার কথা স্বীকার করেছেন। বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে এই নির্মম ঘটনার সিসি ক্যামেরার ফুটেজটি ভাইরাল হলে দেশজুড়ে শুরু হয় তোলপাড়।
এদিকে, পুলিশ কর্মকর্তার এমন মৃত্যুতে স্বজন, সহকর্মী, সহপাঠীসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তাঁরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোটরসাইকেলের নিবন্ধন ফি কমছে পরবর্তী সংবাদ যুক্তরাষ্ট্রকে নির্বাচন নিয়ে আমাদের কাছে শিক্ষা নেওয়া উচিত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads