ads

রবিবার , ৮ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে একদিনে আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৪

খবর টি পড়েছেন : ১৯৫
দেশে একদিনে আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭৪ জন। ৮ নভেম্বর রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ ওই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৪৭৪ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন। আরও ১৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৬৭ জন হয়েছে। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন হয়েছে।

Shamol Bangla Ads

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির বিরুদ্ধে কথা বলতে না চাইলেও তারা বাধ্য… পরবর্তী সংবাদ হাসপাতালে ভর্তির পর এএসপিকে পিটিয়ে হত্যা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads