ads

রবিবার , ৮ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী শিক্ষাবর্ষ থেকে হবে না ঢাবির ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষা

খবর টি পড়েছেন : ৩৪৯
আগামী শিক্ষাবর্ষ থেকে হবে না ঢাবির ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনটি ইউনিটে (বিজ্ঞান, কলা ও ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ফলে বিলুপ্ত হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। ৮ নভেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷
বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷ তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান,কলা ও ব্যবসা) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে। তিনটি ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে৷ এটি কার্যকর হবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে। এক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে। এ দুই ইউনিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্যই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ কীভাবে ‘চ’ ইউনিট এবং ‘ঘ’ ইউনিটকে শুধু ক,খ,গ এ তিনটি ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে সে বিষয়ে পরে বিভিন্ন কলা কৌশল অনুসরণ করা হবে৷

Shamol Bangla Ads

মূলত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়, মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘খ’ ইউনিট এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ‘গ’ ইউনিটের মাধ্যমে ভর্তি হয়ে আসছে৷ এ তিন ইউনিটে পরীক্ষার পর অনুষ্ঠিত হতো সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা৷ যেটির মাধ্যমে তিনটি বিভাগের শিক্ষার্থীরা কেবল বিভাগ পরিবর্তনের জন্যই পরীক্ষা দিতেন৷ এক্ষেত্রে অনেকে বিজ্ঞান থেকে ব্যবসা বা মানবিকের বিষয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতেন৷ আবার ব্যবসা থেকে মানবিকে আসার জন্য পরীক্ষা দিতেন৷ ‘ঘ’ ইউনিটের মোট আসনের মধ্যে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়া শিক্ষার্থীদের জন্য আসন ১ হাজার ১৫২টি, ব্যবসায় শিক্ষা অনুষদে পড়া শিক্ষার্থীদের জন্য আসন ৪১০টি ও মানবিক থেকে আসা শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৫৩টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংসদের ইতিহাসে প্রথম বিশেষ অধিবেশন শুরু পরবর্তী সংবাদ বিএনপির বিরুদ্ধে কথা বলতে না চাইলেও তারা বাধ্য…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads