ads

বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১৮৪২

খবর টি পড়েছেন : ১৭১
দেশে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১৮৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৮৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১৬ হাজার ৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২২৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৯০২ টি। এর মধ্যে ১ হাজার ৮৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৩০ শতাংশ। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৬ হাজার ২১ জনে দাঁড়িয়েছে।। মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৮০ দশমিক শূন্য ১৯ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অক্সফোর্ডের ৩ কোটি টিকা কিনছে সরকার পরবর্তী সংবাদ যুদ্ধ করতে চাই না, প্রতিরোধের সক্ষমতা অর্জন করতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads