ads

বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৫৮
ঝিনাইগাতীতে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে (৩৩) যৌন নিপীড়নের অভিযোগে হাছান আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৮ অক্টোবর বুধবার মধ্যরাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গৃহবধূর বসতঘরে যৌন নিপীড়নের ওই ঘটনা ঘটে। হাছান স্থানীয় মোজাম্মেল হকের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী রাজধানী ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে প্রতিবেশী বখাটে হাছান আমিন বুধবার রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূর বসতঘরে প্রবেশ করে ঘুমন্ত গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে গৃহবধূর ঘুম ভেঙে যায়। ওইসময় গৃহবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হাছান আমিনকে আটক করে। পরে হাছানকে ঝিনাইগাতীর থানায় সোপর্দ করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত হাছান আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রাথমিক সমাপনীতে বৃত্তিপ্রাপ্ত ২৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা পরবর্তী সংবাদ নকলায় ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং সেমিনার ও প্রশিক্ষণ’র উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads