ads

মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০৮ উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

খবর টি পড়েছেন : ২২১
২০৮ উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের ২০৮ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। ১৫ ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও আটটিতে উপনির্বাচন, সাতটি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ চলছ।
ইসি সূত্র জানায়, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, শুধু সেসব স্থানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নির্বাচনে শুধু নির্দিষ্ট যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

Shamol Bangla Ads

ইসি জানিয়েছে, আট জেলায় ১৫ ইউনিয়ন পরিষদে আজ ভোটগ্রহণ হচ্ছে। এগুলো হলো- পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা ও মন্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি এবং পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদ। আরও রয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া ও আধুনগর।
এছাড়া রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করিণী, লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে আজ ভোটগ্রহণ চলছে।
আর যে ৯ উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে, তা হলো- কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ, দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান এবং যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালপুর, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা ও নওগাঁর মান্দায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।
ইউনিয়নগুলো হচ্ছে- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার, বগুড়া সদরের নিশিন্দারা, রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ, নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী, সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ, ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ।
সাত জেলা পরিষদে ভোট: সাত জেলা পরিষদের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান এবং হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল জেলা পরিষদের একটি করে ওয়ার্ডে আজ ভোটগ্রহণ চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে :… পরবর্তী সংবাদ ১১ দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads