ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৬০০

খবর টি পড়েছেন : ২০১
করোনায় আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৬০০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোভিড-১৯ এদেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৫৬০৮ জনের প্রাণহানি হয়েছে বৈশ্বিক মহামারীতে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬০০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪১০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৬০০ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১৭৮০ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৪ হাজার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ২৬ হাজার ৫৫২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ কাউকে শত্রু মনে করে না ॥… পরবর্তী সংবাদ ১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তার চাকরিতে যোগদানের তারিখ ঘোষণার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads