ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমপি নিক্সনের বিরুদ্ধে ইসির মামলা

খবর টি পড়েছেন : ২৮৪
এমপি নিক্সনের বিরুদ্ধে ইসির মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফরিদপুর : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চরভদ্রাসন থানায় ওই মামলা দায়ের করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। ওই সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। মামলায় এজাহারে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ বিধি অনুযায়ী নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
গত ১০ অক্টোবর অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলার উপ-নির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারকে মোবাইল ফোন করে কৈফিয়ত তলব এবং সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধসহ নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন ও অশোভন আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনের দিনে একটি ভোট কেন্দ্রের বুথের সামনে জাল ভোট দেওয়া ও ধূমপান করার সময় একজন পোলিং এজেন্টকে আটকের পর চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেদের সুস্থ মানসিকতাসম্পন্ন মানুষের পক্ষে উচ্চারণ অনুপযোগী অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ছাড়া একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে নির্বাচনের প্রচারণা ও কার্যক্রমে অংশগ্রহণ করে এবং নির্বাচনী দায়িত্ব এবং সরকারি কর্তব্য পালনরত কর্মকর্তাদের হুমকি, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে নিক্সন চৌধুরী নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন বলেও ওই এজাহারে উল্লেখ করা হয়েছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের এজাহার দাখিলের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মামলাটি রুজু করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এমপি নিক্সন চৌধুরীর বিচার চেয়েছে বিসিএস প্রশাসন পরবর্তী সংবাদ ধর্ষণের নতুন আইনের প্রথম রায়ে টাঙ্গাইলে ৫ ধর্ষকের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads