ads

বুধবার , ১৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

খবর টি পড়েছেন : ২৩১
দেশে করোনায় সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত সাড়ে চার মাসে এটাই সর্বনিম্ন মৃত্যু। এর আগে ২৪ ঘণ্টায় এর চেয়ে কম মৃত্যু ছিল ২৮ মে। ওইদিন ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া, নতুন করে ১ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪১১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ দশমিক ১৩ শতাংশ। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭ দশমিক ৬৭ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষাব্যবস্থা অতিমাত্রায় পরীক্ষা নির্ভর : দীপু মনি পরবর্তী সংবাদ এমপি নিক্সন চৌধুরীর বিচার চেয়েছে বিসিএস প্রশাসন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads