ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

খবর টি পড়েছেন : ২৮৮
নালিতাবাড়ীতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের কাচারীপাড়া রোডস্থ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের একাংশ ও উপজেলা চেয়ারম্যানের উদ্যাগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সহ-সভাপতি বিপ্লব কুমার বর্মন, আওয়ামী লীগ নেতা মুক্তারুজ্জামান মুক্তার, নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আব্দুল ওয়াহাব, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন রিপন, শ্রমিক নেতা আব্দুল হান্নান তুলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে ও দোয়ার আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভ কামনা করা হয়।

Shamol Bangla Ads

এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সোমবার শহরের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন নানা কর্মসূচিসহ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,যুগ্ম সম্পাদক ওয়াজকুরুনি, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান প্রমুখ। ওইসময় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা যুব মহিলা… পরবর্তী সংবাদ শেরপুরে পাসপোর্ট ভবনের জমি অধিগ্রহণের চেক বিতরণ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads