ads

বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণের দাম ভরিতে কমলো ২৪৫০ টাকা

খবর টি পড়েছেন : ২৪৫
স্বর্ণের দাম ভরিতে কমলো ২৪৫০ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দাম বৃদ্ধির সাতদিনের মাথায় স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ ৭৪ হাজার ৮ টাকায় বিক্রি হচ্ছে। সকালে স্বর্ণের দর কমানোর ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গে তা কার্যকর করার কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ গত শুক্রবার স্বর্ণের দাম ২ হাজার ৪৫০ টাকা বৃদ্ধি করেছিল সমিতি। সাতদিনের ব্যবধানে সেই পরিমাণ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারেও দাম কমানো হয়েছে। কোভিড-১৯ মহামারির মধ্যে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম খুব ওঠা-নামা করছিল। গত এক সপ্তাহে দাম খানিকটা কমেছে। গত ১৭ সেপ্টেম্বর সর্বশেষ যখন দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়, তখন বিশ্ব বাজারে প্রতি আউন্সের (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) দাম ছিল ১৯৪৫ ডলার। বৃহস্পতিবার তা ১ হাজার ৮৫৮ ডলারে নেমে এসেছে বলে জানান দিলীপ।

Shamol Bangla Ads

বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ৭৪ হাজার ৮ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ৭০ হাজার ৮৫৯ টাকায়। আর ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ৬২ হাজার ২১১ টাকায়। সনাতন স্বর্ণ ৫১ হাজার ৭৮৮ টাকা ভরি দরে বিক্রি হচ্ছে।
বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৭৬ হাজার ৪৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ৩০৮ টাকায় এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৫৬০ টাকায় বিক্রি হয়েছে। সনাতন স্বর্ণ বিক্রি হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকায়। মহামারির মধ্যে দেশে স্বর্ণের ভরি ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল। দেশের বাজারে স্বর্ণের দর এটাই সর্বোচ্চ।
এদিকে, গত ২১ সেপ্টেম্বর থেকে স্বর্ণের মতো হলমার্ক চিহ্নযুক্ত (কেডিএম) রুপা বিক্রি করার ঘোষণা দিয়েছে বাজুস।
ক্রেতারা যাতে প্রতারিত না হন, সেজন্য প্রথমবারের মতো দেশে মান নির্ধারিত রুপার গয়না বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দিলীপ কুমার আগারওয়ালা।
বৃহস্পতিবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার গয়না এক হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের রুপার অলঙ্কার বিক্রি হচ্ছে এক হাজার ৪৩৫ টাকায়। আর ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে এক হাজার ২২৫ টাকায়। আর সনাতন রুপার গহনা ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি পরবর্তী সংবাদ নদী ভাঙন রোধ ও নদী শাসনে পরিকল্পিত কাজ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads