ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইন অনুযায়ী নূরের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৪
আইন অনুযায়ী নূরের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাবি ছাত্রীর দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা জানান মন্ত্রী।

Shamol Bangla Ads

তিনি বলেন, নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, মামলার তদন্ত করছে পুলিশ। সব আমাদের নলেজে রয়েছে। যেভাবে অ্যাড্রেস করা দরকার পুলিশ সেভাবেই তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, অপহরণ, ধর্ষণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চরিত্রহননের অভিযোগে ভিপি নূরের বিরুদ্ধে সোমবার রাতে ঢাকার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির একজন ছাত্রী। ওই মামলায় নূরসহ ছাত্র অধিকার পরিষদের মোট ৬ জনকে আসামী করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে লালবাগ থানায় ওই ৬ জনের বিরুদ্ধেই ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেন ওই তরুণী। পরে এই মামলায় নূরকে সোমবার তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একনেকে ১২৬৬ কোটি খরচে ৫ প্রকল্পের অনুমোদন পরবর্তী সংবাদ বাংলাদেশ দেশে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads