ads

রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর

খবর টি পড়েছেন : ১৬৬
সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান বহুল আলোচিত মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় অস্ত্র আইনে করা মামলায় রায় হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ২০ সেপ্টেম্বর রবিবার ঢাকার এক নম্বর মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ রায়ের ওই দিন ধার্য করেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে আদালতের কাছে তার যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন। এদিন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। এই মামলায় ১৪ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে সাহেদের আইনজীবী যুক্তি উপস্থাপন শুরু করেন। তবে সাহেদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় রোববার পরবর্তী দিন ধার্য করেন আদালত। সেই অনুযায়ী রোববার আসামিপক্ষ অসমাপ্ত যুক্ততির্ক উপস্থাপনের পর রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। এর আগে বুধবার আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ। এসময় আদালত তাকে সাফাই সাক্ষী দেবেন কি-না প্রশ্ন করলে সাহেদ সাফাই সাক্ষী দেবেন না বলে জানান। এর পর আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।

Shamol Bangla Ads

আত্মপক্ষ সমর্থনে সাহেদ বলেন, ‘আমার কাছে থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, করোনার চিকিৎসার নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে করা মামলায় পরদিন সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করে।

গত ৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল। ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনামুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল পরবর্তী সংবাদ খালেদা জিয়ার ৪ মামলার স্থগিতাদেশ আপিলেও বহাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads