ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আল্লামা আহমদ শফী আর নেই

খবর টি পড়েছেন : ২২০
আল্লামা আহমদ শফী আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকালে হেলিকপ্টারে করে উনাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। আজগর আলী হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। আহমদ শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।

Shamol Bangla Ads

এর আগে বৃহস্পতিবার রাতে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার‌ আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (যা হাটহাজা‌রী মাদ্রাসা না‌মে প‌রি‌চিত) মহাপ‌রিচাল‌কের পদ থে‌কে পদত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী। এরপর অসুস্থ আহমদ শফীকে মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্যাস লিকেজ থেকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : তিতাসের… পরবর্তী সংবাদ সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামাতে যৌথ টহল বাড়াবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads