ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯২
করোনায় আক্রান্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। নৌ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান ওই তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিমন্ত্রী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তার বিশেষ কোনো শারীরিক সমস্যা আপাতত নেই।

Shamol Bangla Ads

খালিদ মাহমুদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। একাদশ সংসদ নির্বাচনের পর তিনি নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
এদিকে, মঙ্গলবার দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এবং নতুন শনাক্ত রোগী উভয়ই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮০২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৮ম শ্রেণী পরীক্ষার্থীদের নবমে উত্তীর্ণের নির্দেশ পরবর্তী সংবাদ সংকট নিরসনে সমুদ্রপথে আসছে পিয়াজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads