ads

মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসন ফাঁকা রেখে ট্রেন চলার নিয়ম শেষ হচ্ছে

খবর টি পড়েছেন : ২২৮
আসন ফাঁকা রেখে ট্রেন চলার নিয়ম শেষ হচ্ছে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ট্রেনে এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার নিয়ম আর থাকছে না। আগামীকাল (১৬ সেপ্টেম্বর) থেকে ওই নিয়ম উঠে যাচ্ছে। ওইদিন থেকে উভয় সিটেই যাত্রী বসানো যাবে। এ জন্য বিক্রিও হবে শতভাগ টিকিট। তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে। ১৫ সেপ্টেম্বর
মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় সূত্র ওই তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

সূত্র জানায়, এ বিষয়ে আজ মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামীকাল থেকে ট্রেনের সক্ষমতার শতভাগ টিকিট বিক্রি করা হবে। আগের মতোই ৫০ শতাংশ টিকিট রেলওয়ের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। বাকি ৫০ শতাংশ টিকিট সরাসরি কাউন্টার থেকে কিনতে পারবেন যাত্রীরা। শতভাগ টিকিট বিক্রি করা হলেও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গত ৩১ মে ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। দীর্ঘ ৬ মাস পর ট্রেন চলাচল শুরু হলেও এক আসন ফাঁকা রেখে বসতে হয়েছে যাত্রীদের। তখন টিকিট শুধু অনলাইনে বিক্রি হতো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু পরবর্তী সংবাদ ৮ম শ্রেণী পরীক্ষার্থীদের নবমে উত্তীর্ণের নির্দেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads