ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬, শনাক্ত ১৮১২

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক ॥ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৭৫৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জনে। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৪৭টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২১৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ ও নারী চার জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৫ জন, বাড়িতে এক জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৭ হাজার ২০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৯ হাজার ৩৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৮৪৭ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!