ads

রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক স্থগিত

খবর টি পড়েছেন : ১৮৮
ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক স্থগিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর রবিবার রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিএসএফ প্রতিনিধি দল না আসতে পারায় বৈঠকটি আপাতত স্থগিত রয়েছে। ওই বৈঠকের পরিবর্তিত সময়সূচি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বাসসের
বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধানের মধ্যে রবিবার থেকে ৬ দিনব্যাপী নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে বিজিবি।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি-কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার প্রেক্ষিতে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ’র এয়ার ক্রাফট’র কারিগরি সমস্যার কারণে বিএসএফ প্রতিনিধিদল রোববার ঢাকায় আসতে পারছেন না। এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না এবং পরিবর্তিত সময়সূচি এখনো নিশ্চিত করা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিএসসিসিতে ব্যাটারি-ইঞ্জিনচালিত রিক্সা-ভ্যান চলাচল নিষিদ্ধ পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩১ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads