ads

রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যাত্রীবাহী আরও ২০ ট্রেন চালু

খবর টি পড়েছেন : ১৯৬
যাত্রীবাহী আরও ২০ ট্রেন চালু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || দ্বিতীয় ধাপে আরও ২০টি কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ সেপ্টেম্বর রবিবিার সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন রুটে এসব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী ১৬ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নতুন করে চলাচলের জন্য আরও ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন নামবে। কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার ওই তথ‌্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

তিনি জানান, এখন সব মিনিয়ে মোট ৯১ জোড়া, অর্থাৎ ১৮২ টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করে ৩৬২টি।

রবিবার থেকে যেসব ট্রেন পরিচালনা করছে রেলওয়ে সেগুলো হলো— চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেইল, নোয়াখালীর-ঢাকা-নোয়াখালী রুটে নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু পূর্ব-ময়মনসিংহ রুটে ধলেশ্বরী এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর রুটে চাঁদপুর কমিউটার, নোয়াখালী-লাকসাম-নোয়াখালীর রুটে নোয়াখালী কমিউটার।

Shamol Bangla Ads

এদিকে, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণ ক্ষমতার ৫০ শত‌াংশ টিকিট বিক্রি অব্যাহত রয়েছে। কমিউটার-মেইল-লোকাল এসব বেশিরভাগ ট্রেনের টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে। তবে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে ও ২৫ শতাংশ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। সরকারের নির্দেশনার পর গত ৩১ মে থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টাঙ্গাইলের স্কুলশিক্ষক ও তার স্ত্রী হত্যা মামলায় ৬… পরবর্তী সংবাদ ডিএসসিসিতে ব্যাটারি-ইঞ্জিনচালিত রিক্সা-ভ্যান চলাচল নিষিদ্ধ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads