ads

মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিন আজ

খবর টি পড়েছেন : ১৬৪
প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিন আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কবি গোলাম মোস্তফা ছিলেন শিল্পরসিক। তিনি শুধু কবিতাই লিখতেন না, ভালো গানও গাইতেন। মুস্তাফা মনোয়ারের বয়স যখন পাঁচ বছর তখন তার মা মারা যান।

Shamol Bangla Ads

দেশের চিত্রশিল্পে স্বতঃস্ম্ফূর্ত পদচারণা রয়েছে মুস্তাফা মনোয়ারের। বাংলাদেশে পাপেটের বিকাশ ও টেলিভিশন নাটকে তার কৃতিত্ব অতুলনীয়। ছবি আঁকার কারণে কিশোর বয়সে কারাবরণ করতে হয়েছিল তাকে। পরে এই ছবি আঁকাকেই জীবনের ধ্যান-জ্ঞানে পরিণত করেছেন তিনি। শিল্পকলার শিক্ষক হিসেবেও ছিলেন বেশ জনপ্রিয়। দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপনসহ শিল্পের নানা শাখায় সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন তিনি।
টেলিভিশনে নতুন ধরনের অনুষ্ঠান নির্মাণেও মুস্তাফা মনোয়ার অগ্রদূতের ভূমিকা পালন করেছেন। ১৯৭২ সালে বিটিভি থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’র রূপকার তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক পরবর্তী সংবাদ যমুনা গ্রুপের চেয়ারম্যান হলেন সালমা ইসলাম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads