ads

সোমবার , ৩১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৩ মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৪

খবর টি পড়েছেন : ১৬২
দেশে করোনায় আরও ৩৩ মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। ৩১ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৫৪টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৯ এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৮৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৫ দশমিক ৪৬ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেসরকারি কয়টি হাসপাতালের লাইসেন্স আছে জানতে চান হাইকোর্ট পরবর্তী সংবাদ প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads