ads

রবিবার , ৩০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুই দেশের অগ্রগতির ভিত্তি দিয়ে গেছেন: তোফায়েল আহমেদ

খবর টি পড়েছেন : ১৯২
বঙ্গবন্ধুই দেশের অগ্রগতির ভিত্তি দিয়ে গেছেন: তোফায়েল আহমেদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে দেশের যে অগ্রগতি, এর ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কৃষি ও কৃষকের প্রতি বঙ্গবন্ধুর যে দরদ ছিল, তা চিন্তাও করা যায় না। তার মতো নেতা পৃথিবীতে আর আসবে না। ২৯ আগষ্ট শনিবার এক অনলাইন সভায় ওইসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন ও বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি’ শিরোনামে
ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

তোফায়েল আহমেদ বলেন, সমুদ্রের গভীরতা মাপা যাবে, আটলান্টিক-প্রশান্ত মহাসাগরের গভীরতা মাপতে পারবেন, কিন্তু বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার গভীরতা মাপতে পারবেন না। বঙ্গবন্ধু সবসময় বাংলার মানুষ ও মাটির প্রতি বিশ্বাসী ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার বাংলার মাটি যদি থাকে, মানুষ যদি থাকে, একদিন এই বিধ্বস্ত বাংলাকেই আমি সুজলা, সফলা, শস্য-শ্যামল বাংলায় রূপান্তর করব।’ এখন সেই পথেই এগোচ্ছে দেশ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির শাসনামলে মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে। তা এখন দুই হাজার ডলার ছাড়িয়েছে। এর পেছনে কৃষি খাতের বড় অবদান রয়েছে। কৃষিতে সরকারের প্রণোদনা এবং ভর্তুকি দেওয়ায় এসেছে নানা সাফল্য। বিশেষ করে সারের মূল্য ৮২ থেকে ১৬ টাকায় নামানো পৃথিবীর ইতিহাসে বিরল।

Shamol Bangla Ads

সভায় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক মুনতাসীর মামুন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মণ্ডল, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, সাবেক সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতাকে হত্যা করতেই বঙ্গবন্ধু হত্যা : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ১৫ আগস্ট হত্যাকাণ্ড যেন কারবালার ঘটনারই পুনরাবৃত্তি :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads